হাটহাজারী প্রতিনিধি»
হাটহাজারী উপজেলা ৪নং গুমানমর্দন ইউনিয়নে পরিবার পরিকল্পনা কল্যান কেন্দ্রে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে উদ্বোধন শেষে ইউপি চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গুমানমর্দন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও স্থানীয় সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
এই সময় তিনি বলেন বর্তমান সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় গুমানমর্দন ইউনিয়নে ১ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে ১০ শয্যা বিশিষ্ট পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে নবনির্মিত ভবন নির্মাণ করেছেন। যাতে করে গ্রামের মানুষ সহজে সেবা পেতে পারে। বিশেষ করে মা ও শিশুরা এ কেন্দ্রে যথাযথ সেবা গ্রহন করতে পারবে।
এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক সুব্রত কুমার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃএ,এস,এম ইমতিয়াজ হোসাইন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরী, ডাঃকাউসার আক্তার পপি,চট্টগ্রাম ক্যানসার হাসপাতালে অন্যতম প্রতিষ্ঠাতা ডঃমঈনুল ইসলাম মাহমুদ, চট্রগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি সিরাজদ্দৌল্লাহ চৌধুরী, ,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য মনজুরুল আলম মন্জু, মুক্তিযোদ্ধা নুরুল হুদা,মডেল থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম,মেখল ইউপি চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন চৌধুরীসহ মুক্তিযোদ্ধাগণ, পরিবার পরিকল্পনা সদস্যবৃন্দ,গণমাধ্যম ব্যাক্তি,ইউপি মেম্বারগণ,স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গগণ উপস্থিত ছিলেন। উদ্বোধন মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু বক্কর এবং সঞ্চালনা করেন ইউপি সচিব আবু তৈয়ব।
বাংলাধারা/এফএস












