বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৭২টি নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন করোনা আক্রান্ত কারও মৃত্যু হয়নি।
বুধবার (১৭ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ২৯ শতাংশ।
নতুন আক্রান্ত ৪ জনই মহানগর এলাকার এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৩২৩ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ৩১ জন এবং উপজেলায় ২৮ হাজার ২৯২ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩২৮ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
বাংলাধারা/এফএস/এফএস












