২৬ মার্চ ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৯৫

আন্তর্জাতিক ডেস্ক»

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ ৯৫ জন অবৈধ অভিবাসী আটক হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে দেশটির জালান দেওয়ান সুলতান সুলাইমান-১ এর পাঁচতলা দোকানঘরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে দেশটির ইমিগ্রেশন পুলিশ। তবে বৈধ কাগজপত্র থাকায় ১৫০ জন অভিবাসীর ৫৫ জনকে ছেড়ে দেওয়া হয়।

কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন ডিরেক্টর স্যামসুল বদরিন মহসিন জানিয়েছেন, আটকরা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের নাগরিক।  

জানা যায়, যাদের আটক করা হয়েছে, তাদের বেশিরভাগেরই বৈধ কাগজপত্র নেই। আটককৃতরা বেশিরভাগই নির্মাণ প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করছিলেন। এদের অনেকেরই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে এবং অনেকের কাছে কোনো বৈধ ভ্রমণ নথি না থাকায় তারা অবৈধভাবে বসবাস করছিলেন।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন