হাটহাজারী প্রতিনিধি»
চট্টগ্রামে হাটহাজারীতে কয়েকটি এলাকা থেকে ১৮টি পদ্ম গোখরা, ১টি দুধ রাম ২টি ঘর গিন্নি সাপের বাচ্চা উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ।
বুধবার (১৭নভেম্বর) উপজেলা মেখল, নন্দীরহাট পূর্বে শাহ আলমের বাড়ী থেকে ১৮টি পদ্ম গোখরা, সন্দীপ পাড়ার সোনামিয়া সর্দার বাড়ী থেকে ১টি দুধ রাম সাপ ও ফতেপুর মদন হাট এলাকার শেখ কমিউনিটি সেন্টার সামনে একটি ভাড়া বাসা থেকে ২টি ঘর গিন্নি সাপ এসআরটিবিডি সহযোগিতার এ সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়।
এ বিষয়ের উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃফজলুল কাদের চৌধুরী জানান, বূধবার সকালে খবর পেয়ে ১৮টি পদ্ম গোখরা, ১টি দুধরাম ও ২টি ঘর গিন্নি সাপ ঘটনাস্থলে গিয়ে এসআরটিবিডি সহযোগিতার ২১টি সাপের বাচ্চা উদ্ধার করি।পরে আমাদের আওতাধীন গহীন জঙ্গলে সাপগুলোকে অবমুক্ত করা হয়।
বাংলাধারা/এফএস/এফএস












