২৬ মার্চ ২০২৬

আগ্রাবাদে পুরাতন চেম্বার ভবনে আগুন!

বাংলাধারা প্রতিবেদন»

নগরীর আগ্রাবাদ চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ হাউসে আগুন লেগেছে। তবে এখনও আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আজ বৃহস্পতিবার(১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এই বিপণিকেন্দ্র থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৭ টি গাড়ি ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, চিটাগাং চেম্বার অব কমার্সের পুরাতন ভবনে সংস্কার কাজ চলছিল। সংস্কার কাজে ব্যবহৃত পাটের বস্তায় রাত ৮ টা ২০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর স্টেশনের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সূত্রপাত বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে। 

বাংলাধারা/এফএস/এফএস
 

আরও পড়ুন