বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি»
চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে মোসাম্মৎ রায়ছা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে খানখানাবাদের রায়ছটা গ্রামের বুড়া হাজ্বীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রায়ছা খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা গ্রামের বুড়া হাজ্বীর বাড়ির প্রবাসী আবদুল মোতালেব এর মেয়ে।
নিহত রায়ছার মামা শহিদুল আলম জানান, শিশু রায়ছা বাড়ির উঠানে খেলা করছিল। ঐ সময় সে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে এদিক-সেদিক খুঁজাখুঁজির পর তার মা নিথর দেহ পুকুরে ভাসতে দেখেন। তাৎক্ষণিক শিশু রায়ছাকে উদ্ধার করে বাঁশখালীর গুণাগরী এলাকার ডা. ফারুকের চেম্বারে নিয়ে গেলে তিনি রায়ছাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ডা. ফারুক জানান, সকালে খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা গ্রাম থেকে রায়ছা নামে একটি শিশু আমার চেম্বারে আসে। তবে তাকে আমার চেম্বারে নিয়ে আসার আগেই সে মারা যায়। দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকায় তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/এফএস












