২৬ মার্চ ২০২৬

খাগড়াছড়ি’র ৭ইউপিতে নৌকার পালে হাওয়া; প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

খাগড়াছড়ি প্রতিনিধি»

তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মহালছড়ি ও দিঘীনালা ৭ ইউপিতে নৌকার পালে হাওয়া- জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। নিজের পছন্দের প্রতীক মন মতো বেঁছে নিয়ে প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।

শুক্রবার (১৯ নভেম্বর ২০২১ইং) ২নং মুবাইছড়ি ইউপি নির্বাচনের পথ সভায় বিকেলে ইউপি নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী নৌকা প্রতিক নিয়ে প্রচারণায় শীর্ষে রয়েছেন কংজরী মারমা । তরুন মেধাবী রাজনৈতিক ব্যক্তিত্ব যুব সমাজের আইকন কংজরী মারমাকে নৌকা প্রতিকে বিজয়ী করতে মুবাইছড়ি বাসী এক যোগে কাজ করে যাচ্ছেন।অপর দিকে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রতন কুমার শীল নির্বাচনীয় পথ সভায় ভোটারদের কাছে বিগত পাঁচ বছরে মহালছড়ি সদর ইউপিতে যে সমস্ত উন্নয়ন করেছে তা ভোটারদের মাঝে উপস্হাপন করে নিজের নির্বাচনী প্রতিশ্রুতির নানা দিক তুলে ধরেছেন।

মহালছড়ি ৪ইউপিতে প্রচার-প্রচারণা শীর্ষে রয়েছেন মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মহালছড়ি সদর ইউপি’র বর্তমান চেয়ারম্যান রতন কুমার শীল ও মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সদস্য মুবাইছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে প্রচারণায় শীর্ষে রয়েছেন কংজরী মারমা।

মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক লাব্রেচাই মারমা আনারস প্রতিক নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে মাঠে কোন প্রচারণায় চোখে পড়েনি।

মাইসছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে উন্নয়নের কথা বলে প্রচারণা চালাচ্ছেন মাইসছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো:গিয়াস উদ্দিন।অপর দিকে মাইসছড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সাজাই মারমা স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনারস প্রতিকে প্রচারণা চালাচ্ছেন। বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মো: আল আমিন হোসেন হাতপাখা প্রতিকের কোন প্রচারণা মাইসছড়ি চোখে পড়েনি,মুবাইছড়ি ইউনিয়ন পরিষদে ভোটের মাঠে নৌকা প্রতিক নিয়ে প্রচারণা চালাচ্ছেন কংজরী মারমা অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বর্তমান চেয়ারম্যান বাপ্পি খীসা চাকমার তেমন কোন প্রচারণা চোখে পড়েনি , ক্যায়াংঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কোন প্রার্থী না থাকায় নৌকা প্রতিক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বে-সরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামীলীগের প্রার্থী রুপেন্দ্র দেওয়ান চাকমা।

দিঘীনালা উপজেলার ৩ইউপিতে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কবাখালী ইউপি’র নৌকা প্রতিক নিয়ে মো:আব্দুল বারেক স্বতন্ত্র প্রার্থী আবদুল কাইয়ুম ঘোড়া প্রতিক নিয়ে মাঠ চসে বেড়াচ্ছেন। বোয়ালখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা নৌকা প্রতিক নিয়ে ভোটারে দ্বারে দ্বারে উন্নয়নের ফুলঝুড়ি নিয়ে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন অপরদিকে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী টানা দুইবারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা (কালাধন) আনারস প্রতিক নিয়ে প্রচারণা চালাচ্ছেন।১নং মেরুং ইউপিতে একমাএ নারী চেয়ারম্যান মাহমুদা আক্তার লাখী দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে প্রচারণা চালাচ্ছেন অপর দিকে স্বতস্ত্র প্রার্থীর কোন প্রচারণা চোখে পড়েনি

আর প্রতীক বরাদ্দের পরে মহালছড়ি ও দিঘীনালা ৭ ইউপিতে প্রার্থীদের মাঠে সরগরম দেখে গ্রাম গঞ্জের হাটে বাজারে ও চায়ের দোকানে জমে উঠেছে নির্বাচনী আলাপ-আলোচনা।

মহালছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা সুসমিকা চাকমা বলেন, উপজেলার ৪ ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত সদস্য পদে ২৬ ও সাধারণ সদস্য পদে ৭০ জন মনোনয়নপত্র জমা দেন। চেয়ারম্যান পদে ক্যায়াংঘাট ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বীতায় রুপেন্দ্র চাকমা সহ মহালছড়ি ৪ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাধারন সদস্য পদে ১৯ সংরক্ষিত পদে ৬ সদস্য বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন