বাংলাধারা প্রতিবেদন»
রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ কর্তৃক চার দিনব্যাপী রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার জমে উঠেছে। মেলার ২য় দিন শুক্রবার সরকারী ছুটি থাকায় মেলায় দর্শনার্থীদের সংখ্যাও অনেক। মেলায় আগত অতিথিরা তাদের পছন্দ অনুযায়ী কিনতে পারবেন বিভিন্ন রকমের ফ্ল্যাট।
মধ্যবিত্তদের কথা চিন্তা করে চট্টগ্রামে সবচেয়ে কম মূল্যে ফ্ল্যাট দিচ্ছে ইস্ট ডেল্টা। ক্রেতারা সহজেই এখান থেকে কিনতে পারবেন ফ্ল্যাট, এছাড়া ফ্ল্যাট বুকিং দিলে থাকছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা।
আবাসন খাতকে আরো সমৃদ্ধ করতে এই মেলা অনেক ভূমিকা রাখবে বলে মনে করছেন রিহ্যাবের কর্মকর্তারা। সেই সাথে নগরবাসীর আবাসনের পাশাপাশি চট্টগ্রামে আসা পর্যটকদের আবসন নিশ্চিত করতে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে তারা। করোনার পর বেশ সাড়া পাচ্ছেন এই মেলায় বলছেন ব্যবসায়ীরা।
আগামী ২১ নভেম্বর পর্যন্ত চলবে চলবে রিহ্যাব চট্টগ্রামের এই মেলা। মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন।
আরও পড়ুন» শুরু হচ্ছে ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২১’
আরও পড়ুন» চট্টগ্রাম শহরে থাকবে না ঝুলন্ত তার
বাংলাধারা/এফএস/এফএস












