২৬ মার্চ ২০২৬

কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নতুন কাউন্সিলর এমএ মনজুর

জেলা প্রতিনিধি, কক্সবাজার»

কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের নতুন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এমএ মনজুর। রবিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত উপ-নির্বাচনে ডালিম প্রতীক এক হাজার ৪৯২ ভোট পেয়ে তিনি পৌর পরিষদের বাকি সময়ের জন্য কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা আওয়ামীলীগের শিল্প বিষয়ক সম্পাদক কাজী শামীম আহমেদ পাঞ্জাবি প্রতীক পেয়েছেন এক হাজার ২৩৭ ভোট।

২০১৮ সালের নির্বাচনে কক্সবাজারের প্রসিদ্ধ বাণিজ্যিক এলাকা হোটেল-মোটেল জোন সমৃদ্ধ এ ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন পৌর আওয়ামীলীগ নেতা কাজী মোর্শেদ আহমদ বাবু। গত ২৬ ফেব্রুয়ারী তিনি অকস্মাৎ মৃত্যুবরণ করলে পদটি শূণ্য হয়। দীর্ঘ আটমাস পর রোববার উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ওয়ার্ডের ২টি ভোট কেন্দ্রে ১৪টি বুথের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হয়। গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদত হোসন।

আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মাঝে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানান ভোটারেরা।

উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা এস.এম শাহাদাত হোসেন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে এমএ মনজুর বেসরকারীভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। উপ-নির্বাচনে প্রয়াত ওয়ার্ড কাউন্সিলর বাবুর বড়ভাই কাজী মোস্তাক আহমদ শামীম (পাঞ্জাবি প্রতীক), জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক এম.এ মনজুর (ডালিম প্রতীক), সাবেক ছাত্রলীগ নেতা আনসারুল করিম (ব্ল্যাকবোর্ড প্রতীক), শহীদুল ইসলাম শহীদ (উটপাখি প্রতীক) ও সোহেল আরমান ব্রিজ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন