২৬ মার্চ ২০২৬

রাঙ্গুনিয়ায় ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনে আ’লীগ ৩, বিদ্রোহী ২

রাঙ্গুনিয়া প্রতিনিধি»

তৃতীয় ধাপের ইউপি নির্বাচন রাঙ্গুনিয়ায় ১৩টি ইউপি’তে রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হয়।
এসময় ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

৫টি ইউপি’তে চেয়ারম্যান পদে ভোট গ্রহন চললেও অন্যান্য ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসন ও সদস্য পদে নির্বাচন অনুষ্টিত হয়।

জানা যায়, পদুয়া ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সন্ধ্যায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশের গুলিতে কমপক্ষে ৪ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেয়া হলে আশংকাজনক হওয়ায় চমেক হাসপাতালে প্রেরন করা হয়। দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এদিকে কোদালা গোপাল পুরা এলাকায় রাতে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে। টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

২ নং হোছনাবাদ আ’লীগ প্রার্থী নৌকা প্রতীকে মো. দানু মিয়া ৬,৫৯০ ভোট। স্বতন্ত্র মির্জা মো. জসিম উদ্দিন ৫৯৭ ভোট।

১৩ নম্বর ইসলামপুর আ’লীগ প্রার্থী সিরাজ উদ্দিন চৌধুরী ৭৫৫৯। বিদ্রোহী সিরাজুদ্দৌল্লাহ দুলাল ৭৪ ভোট।
১৪ নম্বর দক্ষিণ রাজানগর আ’লীগ প্রার্থী আহামদ ছৈয়দ তালুকদার ৭,১১৬ ভোট। বিদ্রোহী এনামুল হক মিয়া ৩,১২৮ ভোট।

৭ নং বেতাগী বিদ্রোহী প্রার্থী শফিউল আলম শফি ৬৯৬৭ ভোট। আ’লীগ প্রার্থী নুর কুতুবুল আলম ৩৬১৬ ভোট।
১৫ নং লালানগর বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম তালুকদার ৪,৩৩৬ ভোট। আ’লীগ প্রার্থী মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন ২,৯৫৮ ভোট।

১১ নং পোমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনের (তালগাছ) শাহনাজ আকতার, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে সাকী বড়ুয়া, ৭, ৮ ও ৯ ওয়ার্ডে নুরজাহান বেগম সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। ১ নং ওয়ার্ডে মো. আখতারুজ্জামান আজাদ, ২ নং ওয়ার্ডে মো. আবু জাফর তালুকদার, ৩ নং ওয়ার্ডে আব্দুস সবুর, ৪ নং ওয়ার্ডে মো, ইব্রাহীম , ৫ নং ওয়ার্ডে রনি তালুকদার, ৬নং ওয়ার্ডে ইকবাল হোসেন সাদ্দাম ৭নং ওয়ার্ডে মো. জসিম উদ্দিন, ৮ নং ওয়ার্ডে মো, হোসেন, ৯ নং ওয়ার্ডে এমরান হোসেন জাকারিয়া সরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন