২৬ মার্চ ২০২৬

কৃষক হয়ে জমিতে ধান কাটলেন সাংসদ ফজলে করিম এমপি!

রাউজান প্রতিনিধি»

চট্টগ্রামের রাউজানে হরেক রকমের পিঠা বানিয়ে কৃষক-কৃষাণীদের নিয়ে আনন্দ উৎসবের মাধ্যমে পাকা আমন ধান কাটার মাধ্যমে গ্রাম বাংলার আবহমান সংস্কৃতি নবান্ন উৎসব পালন করলেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

সোমবার (২৯ নভেম্বর) বিকালে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের ঢেউয়া পাড়া এলাকায় এ উৎসবের আয়োজন করা হয়। রাউজান উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে রাউজান পৌরসভার ব্যবস্থাপনায় নবান্ন উৎসবে সভপতিত্ব করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী (এমপি)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন। রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইনসহ প্রমুখ।

বাংলাধারা/এফএস

আরও পড়ুন