২৬ মার্চ ২০২৬

সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম নগরীরর চকবাজার এলাকায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. বারেক (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রাম কলেজ পূর্ব গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসময় মো. ইসহাক নামে এক ব্যক্তি তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তিনি বলেন, সকালে খেলা শেষ করে বাসায় ফেরার পথে রাস্তার ওপর গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে ছেলেটিকে হাসপাতালে নিয়ে যাই। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। অন্যান্য পথচারীদের কাছ থেকে জানতে পেরেছি একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা ছেলেটি গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আহত একজনকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার নাম জানা গেলেও ঠিকানা জানা যায়নি।

বাংলাধারা/এফএ

আরও পড়ুন