২৬ মার্চ ২০২৬

কক্সবাজারে ফাঁসিতে ঝুলে তরুণীর আত্মহত্যা

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে ফাঁসিতে ঝুলে সুমাইয়া আক্তার (১৯) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। বুধবার (১ ডিসেম্বর) ভোররাতে ওই ইউনিয়নের পূর্ব নাপিতখালী এলাকার ডুলাফকিরের রাস্তার মাথা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

সুমাইয়া আক্তার পূর্ব নাপিতখালীর ডুলাফকিরের রাস্তার মাথা সংলগ্ন এলাকার রমজান আলীর মেয়ে।

সুমাইয়ার পারিবারিক সূত্র জানায়, ঘটনার দিন ভোর রাত ৫টার দিকে ফজরের নামাজের জন্য ডাকতে গিয়ে সুমাইয়াকে বসতঘরের শয়নকক্ষে গলায় দড়ি বাঁধা অবস্থায় ঘরের চালার বীমের সাথে ঝুলন্ত পাওয়া যায়।

স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন জানান, মাস তিনেক আগে খালাতো ভাইয়ের সাথে পারিবারিকভাবে ওই তরুণীর বিয়ে ঠিক হয়। এ বিয়েতে তরুণীর সম্মতি ছিলনা বলে জেনেছি। হয়ত সে কারণে তরুণী আত্মহননের পথ বেছে নিয়ে থাকতে পারে।

ঈদগাঁও থানার ওসি মো. আবদুল হালিম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এএ

আরও পড়ুন