হাটহাজারী প্রতিনিধি »
চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ সোলাইমান (২৫) নামে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের চবি ১ নম্বর রেল গেটের দক্ষিণ পার্শ্বে এই দুর্ঘটনা ঘটে
হাটহাজারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান জানান, চট্টগ্রাম নিউমার্কেট এলাকা থেকে নাজিরহাট রোডবাহী ট্রেনে কাটা পরে মোহাম্মদ সোলাইমান (২৮) নামে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেলে আমরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসাধীন অবস্থায় রেখেছেন।












