কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজার সদরের খুরুশকুল এলাকায় পাহাড় কেটে মাটি ভর্তিকালে একটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে।
শনিবার (৪ ডিসেম্বর) বিকালে কক্সবাজার উত্তর বনবিভাগের তেতৈয়া বনবিট এলাকার পাহাড় কাটার স্পট থেকে ডাম্পারটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও স্পেশাল টিম প্রধান একেএম আতা এলাহী।
স্পেশাল টিমের ওসি আতা এলাহী বলেন, ‘খবর আসে পাহাড় কেটে ডাম্পারে ভরে পাচার করছে পাহাড় খেকোরা। তখনই সেখানকার রেঞ্জ কমকর্তাসহ সকলে মিলে অভিযান চালানো হয়। টের পেয়ে চালাক-হেলপার ও অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল হতে পাহাড় কেটে মাটি ভর্তিরত ডাম্পারটি জব্দ করা হয়েছে।’
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কমকর্তা (ডিএফও) মো. আনোয়ার হোসেন সরকার বলেন, ‘বনের এলাকা হিসেবে আমাদের লোকবল অপ্রতুল। এরপরও অবৈধভাবে পাহাড় কাটা, বালি উত্তলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।’
জব্দকৃত গাড়িটির বিষয়ে খোঁজ খবর নিয়ে জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হবে বলে উল্লেখ করেন তিনি।












