১৩ মার্চ ২০২৬

চট্টগ্রামসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বাংলাধারা ডেস্ক »

নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপ ‘জাওয়াদ’ আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়েছে। নিম্নচাপের প্রভাবে সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও সারাদিন গুমোট আবহাওয়া বিরাজ করছে চট্টগ্রামে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, রোববার (৫ ডিসেম্বর) দুপুর ১২ টা পর্যন্ত নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৫৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে ‘জাওয়াদ’র প্রভাবে সাগর উত্তাল রয়েছে। সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ বিরাজ করছে চট্টগ্রামে। সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে আসে।
সাগর উত্তাল থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশনা দিয়েছে আবহওয়া অধিদফতর।

বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থার (ইএসসিএপি) তালিকা অনুযায়ী, এই ঝড়ের নামকরণ করেছে সৌদি আরব। আরবি শব্দ ‘জাওয়াদ’ অর্থ উদার, দয়ালও কিংবা দানশীল।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ