২৬ মার্চ ২০২৬

সীতাকুণ্ড উপজেলার ইউএনও’র ষ্ট্রেনো অপহরনকারীর কবলে,৩ লাখ দিয়ে মুক্তি

সীতাকুণ্ড প্রতিনিধি»

চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার সহকারী (ইউএসও ষ্ট্রেনো) সাপ্তাহিক বন্ধে মাইক্রোযোগে ফেনীস্হ বাড়ী যাওয়ার পথে মলমপার্টি ছিন্তাইকারীর কবলে পড়ে তিন লাখ টাকা মুক্তিপন দিয়ে প্রাণে বেচেঁছে।

ভূক্তভোগীর সূত্রে জানাযায়,সীতাকুণ্ড ইউএনও সহকারী তেজেন্দ্র দেবনাথ গতকাল বৃহস্পতিবার অফিস শেষে সন্ধ্যার পর ফেনীস্হ বাড়ীতে যাওয়ার জন্য সীতাকুণ্ড বাসষ্ট্রেন্ড থেকে একটি মাক্রোতে উঠেন একশত টাকায় ভাড়ায় চুক্তিতে,মিরশ্বরাই এলাকায় পৌছার পরই তারা গাড়ীর দড়জায় লক করে দেয়,মাক্রোবাসে থাকা ৬ জনই ছিন্তাইকারী তিনিসহ আরো কয়েকজন কে অস্ত্র ধরে জিম্মি করে ফেলে,কোন সারা শব্ধ ছাড়া সঙ্গেঁ যা আছে দিয়ে দিতে বলে,অপহরণকারী নিজেরাই তাদের পকেট থেকে টাকা পয়সা, মোবাইল কেড়ে নেয়,কয়েকজন কে রাস্তা নিরব স্হানে মলম লাগিয়ে ফেলে দিলেও তেজেন্দ্র কে গাড়ীতে রেখেই মোবাইলের মাধ্যমে পরিবারের সাথে যোগাযোগ করে তাদের কৌশলে তিন লক্ষ টাকা হাতিয়ে নিয়ে বোর রাত্রে ছেড়ে দেয় নির্জন স্হানে।

এ ব্যাপারে ইউএনওর সাথে পরামর্শক্রমে আইনগত ব্যবস্হা নেবেন বলে তিনি জানান।

আরও পড়ুন