২৬ মার্চ ২০২৬

চট্টগ্রামে ৫৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু একজনের

করোনা চট্টগ্রাম কভিড-১৯

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে ১ হাজার ৭৫০টি নমুনা পরীক্ষা করে ৫৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময়ে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩ দশমিক ০২ শতাংশ।নতুন আক্রান্ত ৪৮ জন নগরের ও ৫ জন আনোয়ারা, রাঙ্গুনীয়া ও মিরসরাই উপজেলার বাসিন্দা।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৮২২ জন। এর মধ্যে নগর এলাকার ৭৪ হাজার ৪৩০ জন এবং বিভিন্ন উপজেলায় ২৮ হাজার ৩৯২ জন। এ ছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৩৩ জনের মধ্যে ৭২৩ জন নগরের এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, বিআইটিআইডি ল্যাব, চমেক ল্যাব, সিভাসু ল্যাব, কমেক ল্যাব, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাব, শেভরন ল্যাব, মা ও শিশু হাসপাতাল ল্যাব, আরটিআরএল ল্যাব, মেডিক্যাল সেন্টার ল্যাব, ইপিক হেলথ কেয়ার ল্যাব, ল্যাব এইড ল্যাব, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাব, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাব ও শাহ আমানত বিমানবন্দর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। চলমান আছে অ্যান্টিজেন টেস্টও।

বাংলাধারা/এফএস

আরও পড়ুন