২৮ মার্চ ২০২৬

হাটহাজারীতে চোলাইমদসহ স্বামী স্ত্রী আটক

হাটহাজারী প্রতিনিধি»

চট্টগ্রামের হাটহাজারীতে ৬৫লিটার চোলাই মদ সহ মাহমুদুল হক (৬০) ও জোছনা আকতার( ৪৫)নামে দুই মাদকের ডিলারকে আটক করেছে র‌্যাব -৭ এর সিপিসি-২ হাটহাজারী ক্যাম্প।বুধবার রাতে হাটহাজারী থানাধীন নতুন পাড়াস্থ মৌলভী আকমাল শাহ বাড়ি থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন উপজেলা নতুন পাড়াস্থ মৌলভী আকমাল শাহ বাড়ি মৃত আবদুস সামাদের পুত্র,অপরজন একেই এলাকার মাহমুদুল হকের স্ত্রী। তারা সম্পর্কে  স্বামী স্ত্রী। 

র‌্যাব -৭ এর সিপিসি-২ হাটহাজারী ক্যাম্প দায়িত্বরত কমান্ডার অতিঃপুলিশ সুপার মাহফুজুর রহমান  জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী থানাধীন নতুন পাড়াস্থ মৌলভী আকমাল শাহ বাড়ি আটককৃতদের বসত ঘর থেকে৬৫লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।আটককৃত দের বিরুদ্ধে নগরী পাঁচলাইশ থানা ও হাটহাজারী থানায় মাদক দ্রব্য আইনে পৃথক মামলা রুজি করা হয়।

বাংলাধারা/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ