২৬ মার্চ ২০২৬

চট্টগ্রাম বিমান বন্দরে চালু হচ্ছে দুবাইগামী ফ্লাইট

বাংলাধারা প্রতিবেদক»

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে চালু হচ্ছে দুবাইগামী ফ্লাইট।আগামী ১১ জানুয়ারী থেকে চট্টগ্রাম দুবাই রুটে নিয়মিত বিমান চলবে। এছাড়া আগামী ৯ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা চট্টগ্রাম দুবাই রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি৪১৪৭ স্থানীয় সময় সকাল ১০:১৫ টায় ছেড়ে যেয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে সকাল ১১:০০টায় এবং চট্টগ্রাম থেকে দুপুর ১২:০০ টায় ছেড়ে যেয়ে দুবাই পৌঁছাবে।২ দিন পর ১১ জানুয়ারী থেকে চালু হবে চট্টগ্রাম থেকে দুবাই যাওয়ার ফ্লাইট।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব চালু হওয়ায় ক্রমবর্ধমান যাত্রীচাহিদার বিষয়টিকে গুরুত্ব দিয়ে যাত্রীগণের সুবিধার্থে আগামী এই পুনরায় ফ্লাইট চালুর কথা জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।এসময় তিনি দুবাই ট্রাভেল অ্যাডভাইজারি অনুযায়ী সকল কর্মকাণ্ড সম্পন্ন করতে সম্মানিত যাত্রীগণকে ফ্লাইট ছাড়ার অন্তত ৮ ঘন্টা পূর্বে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানানো হয়, ফ্লাইটে ইকোনমি ক্লাসের একমুখী প্রতিটি টিকেটের সর্বোচ্চ মূল্য ট্যাক্সসহ ৬৫,৩২৯ টাকা এবং বিজনেস ক্লাসের একমুখী প্রতিটি টিকেটের সর্বনিম্ন মূল্য ট্যাক্সসহ ৮৬,৫৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।৬ই জানুয়ারি থেকে বিকাল ০৪:৩০ টায় ফ্লাইটটির টিকেটসমূহ বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হবে।

চট্টগ্রারমের দুবাই প্রবাসী দিলদার হোসেন বলেন,এই ফ্লাইট চালু হলে চট্টগ্রামের যাত্রীরা খুব সহজেই চট্টগ্রাম বিমান বন্দর থেকে যাতায়াত করতে পারবে।ফলে ঢাকায় যাওয়ার প্রয়োজন পড়বে না।

বাংলাধারা/এসএএআর/এফএস

আরও পড়ুন