২৬ মার্চ ২০২৬

চট্টগ্রামে আরও ৮২ জনের করোনা শনাক্ত

করোনা চট্টগ্রাম কভিড-১৯

বাংলাধারা প্রতিবেদন»

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৫৭টি নমুনা পরীক্ষা করে ৮২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময়ে করোনা আক্রান্ত কারও মৃত্যু হয়নি ।

শুক্রবার (৭ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৪ দশমিক ৪১ শতাংশ।

নতুন আক্রান্ত ৭৪ জন নগরের ও ৮ জন আনোয়ারা, পটিয়া, বোয়ালখালী, হাটজাজারী, সন্দ্বীপ ও মিরসরাই উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৯০৪ জন।

এর মধ্যে নগর এলাকার ৭৪ হাজার ৫০৪ জন এবং বিভিন্ন উপজেলায় ২৮ হাজার ৪০০ জন। এ ছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৩৩ জনের মধ্যে ৭২৩ জন নগরের এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বাংলাধারা/এফএস

আরও পড়ুন