হাটহাজারী প্রতিনিধি»
চট্টগ্রামের হাটহাজারীতে সৎ মেয়েকে ধর্ষণের দায়ে সৎ পিতা ইব্রাহীম হোসেন পারভেজ(৩৫) কে আটক করেছে র্যাব -৭
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে পৌরসদরস্ত মধ্যম মীরের খিল এলাকার খলিম উদ্দিনের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে শুক্রবার দুপুরে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আটককৃত পারভেজ পৌরসদরস্ত ফটিকা গ্রামের মৃত নুরুল ইসলামে পুত্র। র্যাব সুত্রে জানা যায় কিশোরী দশম শ্রেণীর শিক্ষার্থী এবং সে তার মায়ের প্রথম স্বামীর সন্তান হিসেবে পিতার সাথে থাকে। মেয়েটি তার মাকে দেখতে জন্য এবং স্কুল বন্ধ থাকার সুবাদে মায়ের বর্তমান স্বামী ইব্রাহীম হোসেন পারভেজ (৩৫), এর ভাড়া বাসায় বেড়াতে আসে। সেই সুবাদে মায়ের দ্বিতীয় স্বামী মেয়ের উপর কু-দৃষ্টি, কু-প্রস্তাব এবং অশালীন আচরণ করতে থাকে। গত বুধবার (৫ জানুয়ারি) পারভেজ তার সৎ মেয়েকে শয়ন কক্ষে জোরপূর্বক ধর্ষণ করে। পরদিন মেয়ের মা র্যাবের কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। পরে হাটহাজারীর মধ্যম মীরের খিল এলাকায় অভিযান চালিয়ে খলিম উদ্দিনের ভাড়া বাসা থেকে অভিযুক্ত আসামিকে আটক করে র্যাব।
র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ বলেন, কিশোরী মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করি।‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহীম ওই কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছে। হাটহাজারী থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস












