২৬ মার্চ ২০২৬

ডিসি-আইনজীবীদের বিরোধ দ্রুত নিরসনের আশ্বাস শিক্ষা উপমন্ত্রীর

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামে আইনজীবীদের সঙ্গে জেলা প্রশাসকের মধ্যে যে বিরোধ চলছে তা খুব দ্রুত নিরসনের আশ্বাস দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, চট্টগ্রামে আইনজীবীদের সঙ্গে জেলা প্রশাসকের মধ্যে যে বিরোধ চলছে তা খুব দ্রুত নিরসন করা হবে। করোনা পরিস্থিতিতেও যেন আইন বিভাগ সচল রাখা যায় সেজন্য আইনজীবীদের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

শনিবার (১৫জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম কোর্টহিলস্থ আইনজীবী অডিটরিয়ামে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আয়োজিত মিলনমেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশেষ অথিতির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষা উপমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ এনামুল হক।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আইন সচিব গোলাম সরওয়ার বলেন, ১৯৮৮ সালে চট্টগ্রামে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সেদিন চট্টগ্রামের আইনজীবীরা বেষ্টনী দিয়ে তাকে প্রাণে রক্ষা করেন। চট্টগ্রামের আইনজীবীদের গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা অপরিসীম।

তিনি বলেন, দেশে সাংবিধানিক শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। তাঁরাই দেশের গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় এগিয়ে আছেন, আগামীতেও এগিয়ে থাকবেন এ প্রত্যাশা ব্যক্ত করেন আইন সচিব।

স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানিয়ে এটর্নি জেনারেল এম আমিন উদ্দিন বলেন, করোনা পরিস্থিতিতে নানা প্রতিকূলতার মধ্যে দিয়েও সরকার আইন পেশা ও বিচার বিভাগকে সচল রেখেছেন। আগামীতে করোনার যে ভয়াবহতা আসছে তা থেকে নিজেকে, বিচারপ্রার্থী ও বিচারকদের সুরক্ষা করতে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। তাছাড়া ভার্চুয়ালি যুক্ত হয়ে আইন সচিব গোলাম সরওয়ার বক্তব্য রাখেন।

এতে বিশেষ অতিথি ছিলেন চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট রবিউল আলম, বাংলাদেশ ‍সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মুজিবুল হক।

আরও পড়ুন