বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম নগরীর চান্দঁগাও থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে বহদ্দারহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার জহির আলম কক্সবাজার জেলা রামু থানার কচ্চপিয়া এলাকার মৃত নাজির হোসেনের ছেলে ও নুরুল আলম একই এলাকার রমজান আলীর ছেলে।
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৪শ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চান্দঁগাও থানায় মামলা দায়ের করা হয় বলেও জানান তিনি।












