২৬ মার্চ ২০২৬

খাগড়াছড়িতে পানিতে ডুবে ভাই বোন সহ ৩ শিশুর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি»

খাগড়াছড়ির পানছড়িতে পানিতে ডুবে ভাই বোন সহ ৩ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর পৌনে ১ টার দিকে পানছড়ির কলেজ গেইট এলাকার চেঙ্গি নদীতে ডুবে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন পানছড়ির সত্য ধন পাড়ায় পূর্ণ চাকমার ছেলে পিবির চাকমা (২) ও মেয়ে প্রজ্ঞা চাকমা (১২)  এবং স্বপন চাকমার মেয়ে ঝরঝরি চাকমা (১২)। স্

বজনরা জানান, দুপুরে চেঙ্গী নদীর ড্যামে পড়ে যায় পিবির চাকমা। তাকে উদ্ধার করতে গিয়ে বাকী দুইজন ডুবে যায়। স্বজনরা তাদের উদ্ধার করা পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আকতারুজ্জামান চৌধুরী জানান, হাসপাতালে আনার আগে শিশুদের মৃত্যু হয়। 

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।

আরও পড়ুন