২৬ মার্চ ২০২৬

চন্দনাইশে পৃথক অভিযানে ৪ আসামি গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামের চন্দনাইশ থেকে কারাদণ্ডপ্রাপ্ত ১ জন এবং পরোয়ানাভুক্ত আসামিসহ ৪ জনকে গ্রেফতার করেছে চন্দনাইশ থানা পুলিশ।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চন্দনাইশ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত কাঞ্চননগরের রাজা মিয়া (৪৫), একটি জিআর পরোয়ানাভুক্ত আসামি দোহাজারীর ইসমাইল হোসেন (২৫), দুইটি সিআর পরোয়ানাভুক্ত আসামি সাতবাড়ীয়ার আজগর আলী (৩৫) ও একটি সিআর মামলার আসামি বৈলতলীর আলম আরা কাউছার (৩৮) ।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন