২৬ মার্চ ২০২৬

রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী হামলায় এক প্রবাসী হাসপাতালের আইসিউতে

রাঙ্গুনিয়া প্রতিনিধি»

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাজানগর ইউনিয়নের ৩ং ওয়ার্ডের বকাবিল গ্রামের মো, ইউসুফ আলী (৪৭) নামে এক প্রবাসীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজানগর ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, আজগর, মামুন, টিপু ও সাগরসহ একদল সন্ত্রাসী অস্ত্র, রড ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে পিটিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আহত করে। আহত ইউসুফ আলীকে চট্টগ্রাম নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন ভর্তি করান।

রাজানগর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো, প্রকৌশলী ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার বলেন, একমাস আগে রাজানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৩ নং ওয়ার্ডের দুই দুই বার ইউপি সদস্য তৈয়বের উপর এই সন্ত্রাসীরা হামলা করে। কিন্তু তাঁর রক্ত শোকানোর আগে তাঁর আপন বড় ভাই প্রবাসী ইউসুফ আলীকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। আহত ইউসুফ আলী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন লাইফ সাপোর্টে।

স্থানীয়রা জানান, যুবলীগ নেতা তৈয়বের উপর হামলায় জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করেনি। সেজন্য তাঁর বড় ভাইয়ের উপর এ হামলা করার সাহস পেয়েছে সন্ত্রাসীরা। ছোট ভাই তৈয়বের ইউপি নির্বাচনে এসেছিলেন আহত প্রবাসী।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, মাহবুব মিলকী জানান, থানায় মামলা প্রক্রিয়াধীন। ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে হামলায় জড়িত সবাইকে আটক করতে অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন