বান্দরবান প্রতিনিধি»
বান্দরবানে রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ টি দোকান ও বসতঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে তিন ঘটিকায় সদর উপজেলা ৬নং জামছড়ি ইউনিয়নে ৩নং ওয়ার্ডের বাঘমারা বাজার এলাকায় অগ্নিকান্ডে ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দা পপি মারমা সাথে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান, রাত্রে তিনটার দিকে চিল্লাচিল্লি শব্দ শুনেন। ঘুম থেকে ইঠে দেখলে বাজারে আগুন দেখতে পায়।
বাঘমারা বাজারে নাইট গার্ড সুমন দে ও রুপন দাশ বলেন, পঞ্চায়ন দে এর চায়ের দোকানে চুলা থেকে আগুন সুত্রপাত হয়। আগুন দেখে আমরা আগুন বলে চিল্লানো শুরু করি।পরে আমাদের চিল্লানো শব্দ শুনলে এলাকাবাসী ছুটে আসলে আগুন নিভানো চেষ্টা চালায়। ততক্ষনে ১৫ টি দোকান ও বসতবাড়ি পূড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায়, রাত গভীরে পঞ্চায়ন দে চায়ের দোকানে চুলা থেকে আগুনে সুত্রপাত হয়। সেই আগুন ছড়াতে থাকলে এলাকাবাসী ফায়ার সার্ভিস যোগাযোগ করে। এতে ফায়ার সার্ভিস পৌছলে আগুন নিভাতে সক্ষম হন। এতে ১৫ টি দোকানপাট পুড়ে ছাই হয়ে যায়।
বান্দরবান ও রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ও মিজানুর রহমান বলেন, রাত গভীরে ঘটনাটি খবর শুনলে আমরা ছুটে যায়। এতে রাত গভীরে সড়ক ছিলো ভীষন কুয়াশা ভরা। ঘটনাস্থলে গিয়ে দুইদল আগুনে নিভাতে সক্ষম হয়। ঘটনাস্থলে অগ্নিকান্ডে ১৫ টি দোকান পুড়ে যায়।
বাঘমারা বাজার সভাপতি স্বপন চক্রবর্তী জানান, পঞ্চায়ন চায়ের দোকান থেকে আগুনে সুত্রেপাত ঘটেছে। এতে ১৫টি দোকানপাট পুড়ে গেছে। যার ক্ষয়ক্ষতি পরিমান আনুমানিক ১ কোটি ৫০ লক্ষ টাকা।
৬নং জামছড়ি ইউনিয়নে চেয়ারম্যান ক্যসিংশৈ মারমা বলেন, ঘটনাটি রাত্রে ঘটেছে। দোকান ঘর ১৫ টি পুড়ে গেছে। ক্ষয়ক্ষতি
ক্ষতিগ্রস্থদের ইউনিয়ন পরিষদ থেকে সাহায্য দেওয়া হবে কিনা সেই ব্যপারে পরামর্শ চলছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন বাগমারা বাজারে পঞ্চানন দে চায়ের দোকান থেকে রাতে পৌনে তিন ঘটিকায় আগুনের সুত্রপাত হয়ে ১৫টি দোকান পুড়ে গেছে। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।












