বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানে ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে রোয়াংছড়ি ও থানচি এই দুই উপজেলা ৮ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপদ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান জেলা প্রশাসক সভা কক্ষে এই শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়।
বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি উপস্থিত থেকে দুই উপজেলার রোয়াংছড়ি ৪ জন ও থানচি ৪ জনসহ মোট আটজন নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

রোয়াংছড়ি উপজেলার ইউনিয়ন পরিষদের শপথ গ্রহণকরী নবনির্বাচিত চেয়ারম্যান হলেন— ১ নম্বর সদর ইউনিয়নে মেহ্লা অং মারমা, ২ নম্বর তারাছা ইউনিয়নে উনুমং মারমা, ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়নে বিশ্বনাথ তংচগ্যা, ৪ নম্বর নোয়াপতং ইউনিয়নে চনুমং মারমা।
থানচি উপজেলার শপথ গ্রহণকরী নবনির্বাচিত চেয়ারম্যান হলেন— ১ নম্বর রেমাক্রী ইউনিয়নে মুশৈথুই মারমা, ২ নম্বর তিন্দু ইউনিয়ন ভাগ্য চন্দ্র ত্রিপুরা, ৩ নম্বর সদর ইউনিয়নে অংপ্রু ম্রো ও ৪নম্বর বলিপাড়া ইউনিয়ন জিয়া অং মারমা।
শপথবাক্য পাঠ শেষে ইয়াছমি পারভীন তিবরীজি বলেন, সমাজের দায়িত্ব নেওয়াই হল প্রতিনিধিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নিজের এলাকায় জনগণদের সুখ দুঃখকে সব সময় খোজ নেওয়া ও পাশে থাকার জনপ্রতিনিধিদের কাজ। তাই দেশের বিরুদ্ধে কিংবা সমাজের বিরুদ্ধে কোন অপ্রতিকর কাজ না করে দেশ ও সমাজের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাবেন এই প্রত্যাশা রাখছি।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ ফরাজী, প্রেসক্লাবে সভাপতি মনিরুল ইসলাম সহ নবনির্বাচিত প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণে স্বাক্ষরিত শেষে নবনির্বাচিত চেয়ারম্যাগণকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসন।












