২৬ মার্চ ২০২৬

ভোলায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও শিশু হত্যা মামলায় আসামি গ্রেফতার

ভোলা প্রতিনিধি »

ভোলায় পশ্চিম ইলিশা হাওলাদার বাজার এলাকায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও শিশু হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে ভোলা পাখির পোল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সালাউদ্দিন পশ্চিম ইলিশা ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ভোলা সদর থানার ওসি (তদন্ত) আরমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোলায় পশ্চিম ইলিশা হাওলাদার বাজার এলাকায় মাকে ধর্ষণ ও শিশু হত্যা মামলায় এ পর্যন্ত মোট ৫ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন