২৬ মার্চ ২০২৬

মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ও তেলে ওজন কম দিয়ে জরিমানা গুনল ৩ প্রতিষ্ঠান

হাটহাজারী প্রতিনিধি »

হাটহাজারীতে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার, জ্বালানি তেল ওজনে কম দেওয়ায় তিন প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত অভিযান পরিচালনা করেন এসব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম ।

জানা যায়, হাটহাজারী পৌরসভা ও সরকারহাট এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার রাখার দায়ে মেসার্স মাম্মী এন্টারপ্রাইজকে ১০ হাজার, ওজনে কম দেয়ায় খোলা তেলের দোকান এনাম ট্রেডার্সকে ৫ হাজার ও একই অপরাধে মেসার্স নুর এন্ড সন্সকে ১০ হাজারসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তেল পরিমাপের পাত্র ভেঙে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম জাানান, মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ও জ্বালানি তেল ওজনে কম দেওয়ার দায়ে ৩ দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

অভিযানে বিএসটিআইয়ের চট্টগ্রামের পরিদর্শক মুকুল মৃধা, জারিন তাসনিম, পেশকার মো. সাইম, হাটহাজারী মডেল থানার পুলিশ সহযোগিতা করেন।

আরও পড়ুন