২৬ মার্চ ২০২৬

চমেক হাসপাতালে হাজতির মৃত্যু

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। বিভূতিভূষণ ভৌমিক (৩০) নামের এই হাজতি দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান বলেন, ‘ভিকটিম দীর্ঘদিন অসুস্থ ছিল। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অসুস্থতাবোধ করলে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সাড়ে সাতটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

আরও পড়ুন