বাঁশখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বেলুন নিয়ে খেলায় সময় পুকুরে ডুবে রিমা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার চাম্বল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুইরগ্যার বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিমা আক্তার চাম্বল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাছ ব্যবসায়ী জালাল উদ্দিনের কন্যা।
নিহত শিশু রিমা আক্তারের চাচা জয়নাল আবেদীন বলেন, আমার ভাতিজি সন্ধ্যায় বাড়ির পাশের মাঠে বেলুন নিয়ে খেলছিল। হটাৎ বাসার সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। সবাই মিলে রিমাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। পরে পুকুরে খোঁজতে নামি। এক পর্যায়ে শিশু রিমাকে খোঁজাখুঁজি করে পুকুরের তলা থেকে উদ্ধার করে টাইমবাজার বাঁশখালী স্কয়ার ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাইমবাজার স্কয়ার ক্লিনিকের দায়িত্বরত ডা. সায়েমা কামাল বলেন, শিশু রিমাকে ক্লিনিকে আনার আগেই মৃত্যুবরণ করে।












