২৬ মার্চ ২০২৬

গভীর রাতে হালদায় অভিযান, ২ হাজার মিটার ঘেরা জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি »

মৎস্য প্রজনন কেন্দ্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে ২ হাজার ২শ মিটার দৈর্ঘ্যের দুইটি চরঘেরা জাল উদ্ধার করেছে নৌ পুলিশ ক্যাম্প।

শনিবার দিবাগত রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৌ ক্যাম্পের উপ পরিদর্শক আশরাফুল ও সঙ্গীয় ফোর্সগন হালদা নদীর (মাঝি পাড়া) মদুনাঘাট এলাকা থেকে এ চরঘেরা জাল জব্দ করে।

নৌ পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আশরাফুল জানান, রাতে হালদা নদীতে টহলের সময় এ জালগুলো জব্দ করা হয়। হালদা জীব বৈচিত্র্য রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন