২৬ মার্চ ২০২৬

রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রীর ঐচ্ছিক তহবিলের নগদ অর্থ বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র ঐচ্ছিক তহবিল থেকে রাঙ্গুনিয়ায় অসহায় দুস্থদের পাশাপাশি ক্যান্সারসহ বিভিন্ন জটিলরোগে আক্রান্ত দুই শতাধিক মানুষকে নগদ অর্থ প্রদান করা হয়।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চ্যানেল আই ঘোষিত পরিবর্তনের নায়ক, জাতীয় মৎস্য পুরস্কারপ্রাপ্ত ও পল্লী বন্ধু এরশাদ মাহমুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রউফ মাস্টার, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাদশা, উপ-দপ্তর সম্পাদক হালিম আব্দুল্লাহ, সদস্য শৈবাল চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা এনামুল হক, আমির হামজা, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু ও সাধারণ সম্পাদক আলী শাহ প্রমুখ।

আরও পড়ুন