১৭ মার্চ ২০২৬

মোটরসাইকেল চোর চক্রের ৫ জন গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদন»

সংঘবদ্ধ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে হালিশহর থানা পুলিশ। এসময় ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) আবদুল ওয়ারিশ।

আবদুল ওয়ারিশ বলেন, চক্রটি কয়েকটি ভাগে কাজ করে। এর মধ্যে একটি অংশ মোটরসাইকেল চুরি করে। অপর একটি অংশ চোরাই মোটরসাইকেলগুলো চালিয়ে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে নিয়ে যায়। সেসব স্থানে মোটরসাইকেলগুলো বিক্রি করতে চক্রের লোক থাকে। যেসব প্রত্যন্ত অঞ্চলে রেজিস্ট্রেশন ছাড়া মোটরসাইকেল চালানো যায়, সেসব স্থানে চোরাই মোটরসাইকেলগুলো বিক্রি করে থাকে তারা।

তিনি আরও বলেন, আটককৃতদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাঙ্গলকোট থানার কিনারা সাকিন এলাকায় মান্নানের দোকান থেকে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে কুমিল্লার চৌদ্দগ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে আরও ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা আরও একটি অভিযান চালিয়ে সোহাগ নামে একজনকে গ্রেফতার করে এবং আরও ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে।

আরও পড়ুন