চন্দনাইশ প্রতিনিধি »
‘মুজিব বর্ষে অঙ্গিকার রক্ষা করব ভোটার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চন্দনাইশে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।
বুধবার (২ মার্চ) সকালে চন্দনাইশ উপজেলা কার্যালয়ে জাতীয় ভোটার দিবস পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলের উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল জব্বার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা, ভাইস চেয়ারম্যান মও. সোলাইমান ফারুকী, উপজেলা নির্বাচন অফিসার মিনহাজুল ইসলাম, চন্দনাইশ থানা তদন্ত অফিসার মজনু মিয়া,বৈলতলী ইউপি চেয়ারম্যান এস এম সায়েম,বরমা ইউপি চেয়ারম্যান খোরশেদুল আলম,কানঞ্চাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুস শুক্কুর,ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল আলী প্রমুখ।
এসময় আগত প্রবাসী নতুন ভোটারদের ছবি তোলা হয়।
প্রসঙ্গত, ২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতিবছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। এক বছর ভোটার দিবস পালনের পরে এই তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়। জাতীয় ভোটার দিবস ‘খ’ শ্রেণিভুক্ত একটি দিবস। প্রমোশন ক্যাম্পেইন সংক্রান্ত দিবসগুলো ‘খ’ শ্রেণিতে থাকে।












