২৫ মার্চ ২০২৬

বোয়ালখালীতে ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা

বোয়ালখালী প্রতিনিধি »

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, স্মৃতিচারণ ও বীরত্বগাথা অবদান সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন বোয়ালখালী উপজেলা প্রশাসন।

বুধবার (২ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাহমিনা আকতার। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম।

সহকারি শিক্ষা কর্মকর্তা বিকাশ ধরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, কৃষিকর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসাইন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল বশর, বীর মুক্তিযোদ্ধা বনগোপাল দাস ও ইউপি চেয়ারম্যান শফিউল আযম শেফু।

অনুষ্ঠান শেষে খেলাঘর শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন