বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় স্পৃষ্ট হয়ে শাহজাহান (২৮) নামে যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ মার্চ) দুপুর ২টার দিকে চান্দগাঁও থানার ৪ নম্বর ওয়ার্ড টেক বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শাহজাহান অনন্যা আবাসিক এলাকার মৃত আতাউর রহমানের ছেলে বলে জানা গেছে।
হাসপাতালে আনায়কারী মোহাম্মদ নাজমুল গণমাধ্যমকে বলেন, বৈদ্যুতিক খুঁটিতে মই দিয়ে কাজ করার সময় দুর্ঘটনাবশত শাহজাহান বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে তাকে অবস্থা উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখান থেকে ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে নিয়ে যাওয়া হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।












