২৬ মার্চ ২০২৬

জোরারগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল পথচারীর

বাংলাধারা প্রতিবেদক »

মিরসরাইয়ের জোরারগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় রাকিব হোসেন (২১) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসেন জোরারগঞ্জ থানার উত্তর সোনারপাহাড় এলাকার মো. আবু হানিফের ছেলে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এটিএসআই মো. মোশাররফ হোসেন বলেন, একটি অজ্ঞাত গাড়ি পথচারী রাকিবকে চাপা দেয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। পরে পরিচয় শনাক্ত হওয়ার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। গাড়িটি জব্দ করা যায়নি

আরও পড়ুন