বাঁশখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণে ‘বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উন্নয়নশীল দেশে উত্তরণ সংক্রান্ত জাতীয় কমিটি ও বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় সভায় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু সুফিয়ানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আহমদ ছফা, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া, নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম, বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত (ওসি) এইচ.এম রাশেদুজ্জামান, সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সাকিফ ইশমাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।












