বাঁশখালী প্রতিনিধি »
পবিত্র রমজান উপলক্ষে সারাদেশের ন্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাচ্ছে ২৫ হাজার ৩০৯ পরিবার।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ২৫ হাজার পরিবার দু’বার করে পাবে এসব পণ্য। আর পণ্যের মধ্যে রয়েছে সয়াবিন তেল, চিনি, পেঁয়াজ, মসুর ডাল ও ছোলা।
৪ জন ডিলারের মাধ্যমে উপজেলার ১৪ ইউনিয়ন বৈলছড়ি ইউনিয়ন ৯৪৮ পরিবার, খানখানাবাদ ইউনিয়ন ১৬৪১ পরিবার, কালীপুর ইউনিয়ন ১৬৮২ পরিবার, বাহারছড়া ইউনিয়ন ১৭২৯ পরিবার, কাথরিয়া ইউনিয়ন ১০২০ পরিবার, শেখেরখীল ইউনিয়ন ১০৯৪ পরিবার, পুকুরিয়া ইউনিয়ন ১৬৭৯ পরিবার, সাধনপুর ইউনিয়ন ১৫৩৬ পরিবার, সরল ইউনিয়ন ২১৪৬ পরিবার, শীলকুপ ইউনিয়ন ৯৬৮ পরিবার, পুইছড়ি ইউনিয়ন ২২৬৭ পরিবার, ছনুয়া ইউনিয়ন ১৪৭৫ পরিবার, চাম্বল ইউনিয়ন ১৯৮৯ পরিবার, ও গণ্ডামারা ইউনিয়নের ১৭৫৭ পরিবার পাবে এসব পণ্য।
গত ২০ মার্চ থেকে বাঁশখালী পৌরসভা পরিষদ ও ১৪ টি ইউনিয়ন পরিষদের নির্দিষ্ট স্থান থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ডিলারের কাজ থেকে এসব পণ্য সংগ্রহ করছে সুবিধা ভোগীরা। আর এসব পণ্য বন্টনে মেয়র ও ইউনিয়ন চেয়ারম্যানের সার্বিক সহযোগিতায় শৃঙ্খলা ও তদারকির দায়িত্বে রয়েছে ১জন ট্যাগ অফিসার।
ছনুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনগণের কষ্ট ও দুর্দশার কথা চিন্তা করে ভর্তুকি মূল্যে সরকারি বিক্রয়কারী প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি’র) পণ্য সরবরাহের ব্যবস্থা করেছেন। এ সরকার একটি জনবান্ধব সরকার। সরকার সব সময় দেশের জনগণের কথা বিবেচনা নানা রকম উদ্যোগ গ্রহণ করে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, সরকার সাধারন জনগণের কথা চিন্তা করে বাঁশখালী উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ২৫ হাজার ৩০৯ পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সরবরাহ করছে। জনগণের প্রাপ্তি নিশ্চিত করতে সকল ধরনের ব্যবস্থা ও কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন।












