বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড়ে অভিযান চালিয়ে ১ লাখ ৫১ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ সংঘবদ্ধ চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ মার্চ) বিকাল ৪টায় বিশেষ অভিযান চালিয়ে মো. জাকির (৪০) নামে একজনকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ১০৫টি, পাঁচশত টাকা মূল্যমানের ৯২টি জাল নোটসহ সর্বমোট ১ লাখ ৫১ হাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়।
সিএমপির জনসংযোগ কর্মকর্তা ও অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহাদাত হুসেন রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসব জাল নোটসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, জাল নোটগুলো ঢাকার জনৈক সাগরের (৪৫) নিকট থেকে বিক্রয়ের উদ্দেশে ক্রয় করে এনেছিল। জাকির পূর্বে ঢাকার সদরঘাট এলাকায় হোটেলে চাকুরি সুবাধে সাগরের সঙ্গে পরিচয় হয়। জাকিরের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।












