২৩ মার্চ ২০২৬

বান্দরবানে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানে ইয়াবা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। পাশাপাশি অস্ত্র আইনের মামলায় এক আসামিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু হানিফ।

বুধবার সকালে আদলতের যাবজ্জীবন পাওয়া আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের ৩৬ (১) ধারার টেবিল ১০ (গ) ধারায় এই রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এহ্সানুল হক।

যাবজ্জীবন পাওয়া আসামিরা হলো — দুই সহোদর মো. রশিদ প্রকাশ পুতিয়া ও লুৎফর রহমান রহমান, সৈয়দ আলম প্রকাশ বদি খলিফা। এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মফিজুর রহমান, মো. করিম প্রকাশ বাবুল ও রেজাউল করিম নামে তিনজনকে বেখসুর খালাস দেওয়া হয়েছে।

অন্যদিকে একই সময়ের বান্দরবান অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে অপর একটি মামলায় নু থোয়াই চি মারমা নামে এক আসামিকে অস্ত্র আইনের মামলায় ২০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালতের বিচারক মো. আবু হানিফ।

দণ্ডিত আসামী বান্দরবান সদরের রেইচা দুংকী পাড়ার বাসিন্দা। আদালত সূত্রে জানা গেছে, ওনু থোয়াই চি মারমাকে ১৮৭৪ এর ১৯ (এ) ধারার অপরাধে ১২বছর এবং একই আইনের ১৯ (এফ) ধারার অপরাধে ৮বছরসহ মোট ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ