চন্দনাইশ প্রতিনিধি »
চন্দনাইশ বৈলতলীতে দিলোয়ারা বেগম (৬২) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৯ মার্চ) রাতে উপজেলার পশ্চিম বৈলতলী কালা মিয়া মাস্টার বাড়ির ওই মহিলার ছেলে প্রবাসী বেলাল উদ্দিনের পাকা ঘরের সামনে একটি টিন শেড ঘর (লাকড়ির ঘরে) থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বুধবার (৩০ মার্চ) লাশ ময়নাতদন্তের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
চন্দনাইশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানান, নিহতর ছেলে বেলাল উদ্দিনের সাথে তার মায়ের অভিমানের কারণে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, দিলোয়ারা বেগমের ছেলে প্রবাসী বেলাল উদ্দিনের সাথে তার স্ত্রীর পারিবারিক কলহের কারণে দীর্ঘ দিন যাবৎ প্রবাসীর স্ত্রী ঝিনুক আকতার বাপের বাড়ি পটিয়াতে থাকতেন। গত সপ্তাহ খানেক আগে শ্বশুর বাড়িতে এসে শ্বশুর শাশুড়িকে ঘর থেকে বের করে দিলে তারা পুরানো বাড়িতে চলে যান। বেলালের মা প্রতিদিনের মত গত মঙ্গলবার বিকেলে ওই ভিটাবাড়িতের গাছগাছালিতে পানি দিতে যাযন। বেলালের স্ত্রী ছোট এক শিশুকে ডেকে বলে— লাকড়ি ঘরে কে ডুকছে এখনও বের হচ্ছে না। তখন ওই শিশু স্থানীয় আরেক ছেলেসহ লাকড়ি ঘরের ভিতরে ঢুকে ঘরের ভীমের সাথে নিজের পরনের শাড়ী গলায় পেঁচিয়ে একটি ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেয়। তার পরিবার ঘটনা স্থলে এসে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। কিন্তু পরিবারের ধারণা, এটি একটি পরিকল্পিত ঘটনা।












