৬ মার্চ ২০২৬

৯৮ বছরে থেমে গেল দিলীপ কুমারের জীবন যুদ্ধ

বাংলাধারা বিনোদন  »

ভারতের কিংবদন্তি অভিনেতা, বলিউডের ‘ট্র্যাজেডি কিং’ দিলীপ কুমার আর নেই। বুধবার (০৭ জুলাই) সকাল সাড়ে ৭টায় মুম্বাইয়ের পি ডি হিন্দুজা হাসপাতাল অ্যান্ড মেডিকেল রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৮ বছর। খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস

দিলীপ কুমারের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিনোদন অঙ্গনের অনেকে। “দিলীপ কুমার নবগঠিত ভারতের ইতিহাসের সংক্ষিপ্তসার করেছেন। থিপ্পির আকর্ষণটি সমস্ত সীমানা অতিক্রম করেছে এবং উপমহাদেশে প্রেম করেছিল। তাঁর মৃত্যু যুগের অবসান ঘটায়। দিলীপ সাবাব চিরকাল বেঁচে থাকবেন ভারতের কেন্দ্রে। পরিবার এবং অগণিত ভক্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন, “দিলীপ কুমার চলচ্চিত্রের কিংবদন্তি হিসাবে স্মরণ করা হবে। তিনি অতুলনীয় জাঁকজমকের দ্বারা আশীর্বাদ পেয়েছিলেন, যা দর্শকদের বংশ পরম্পরায় আনন্দিত করে। তাঁর মৃত্যু আমাদের সংস্কৃতি জগতের ক্ষতি a তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অসংখ্য প্রশংসকদের প্রতি সমবেদনা জানিয়েছেন। শান্তিতে বিশ্রাম দিন “

১৯২২ সালের ১১ ডিসেম্বর অবিভক্ত ভারতের পেশোয়ারে জন্ম নেন দিলীপ কুমার। জন্মকালে তাঁর নাম ছিল মহম্মদ ইউসুফ খান। পরবর্তীকালে হয়ে ওঠেন সবার প্রিয় দিলীপ কুমার। ১৯৬৬ সালে অভিনেত্রী সায়রা বানুর সঙ্গে বিয়ে করেন। ৬৫টির বেশি সিনেমায় অভিনয় করেছিলেন দিলীপ কুমার। দীর্দিন ধরে বলিউডে রাজত্ব করেছেন তিনি। ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ সিনেমার হাত ধরে বলিউডে যাত্রা শুরু করেন দিলীপ কুমার। এরপর মুঘল-এ-আজম (১৯৬০), দেবদাস (১৯৫৫), নয়া দঔর (১৯৫৭), গঙ্গা যমুনা (১৯৬১), ক্রান্তি (১৯৮১), কর্মা (১৯৮৬)-এর মতে সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত কয়েক বছরে বার বার অসুস্থ হয়ে পড়ছিলেন দিলীপ কুমার। এর জেরে বর্ষিয়ান অভিনেতাকে একাধিকবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই আবহে গত ৩০ জুন জলিল পারেকারের তত্বাবধানে মুম্বইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিত্সায় সাড়া দিচ্ছিলেন বলে জানা গিয়েছিল। স্ত্রী সায়রা বানু কয়েকদিন আগেই জানান যে দিলীপ কুমারের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ