২৫ অক্টোবর ২০২৬

অর্থবিল পাস : করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা

ব্যক্তিপর্যায়ে করদাতাদের জন্য স্বস্তির খবর। ২০২৬-২৭ অর্থবছরের জন্য বার্ষিক করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। জাতীয় সংসদে পাস হওয়া অর্থবিল-২০২৬–এ এ সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থবিলটি পাসের জন্য উত্থাপন করলে কণ্ঠভোটে তা অনুমোদিত হয়। এর ফলে আগামী অর্থবছর থেকে বার্ষিক ৪ লাখ টাকা পর্যন্ত আয়কারীদের আয়কর দিতে হবে না।

বাজেটের ওপর সাধারণ আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করার প্রস্তাব দেন। পরে সেই প্রস্তাব অর্থবিলে অন্তর্ভুক্ত করে সংসদে পাস করা হয়।

নতুন এই সিদ্ধান্তে নিম্ন ও মধ্যম আয়ের করদাতারা কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে কর কাঠামোকে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ হিসেবেও বিষয়টিকে দেখা হচ্ছে।

করমুক্ত আয়সীমা বৃদ্ধির পাশাপাশি পাস হওয়া অর্থবিলে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাংক হিসাব খুলতে টিআইএন (TIN) নম্বরের বাধ্যবাধকতা প্রত্যাহার, খুচরা বিক্রেতাদের অগ্রিম কর বাতিল এবং কালো টাকা সাদা করার বিশেষ সুবিধা তুলে দেওয়া।

সরকারের আশা, করদাতাদের ওপর চাপ কিছুটা কমানোর পাশাপাশি নতুন করদাতা তৈরি এবং কর ব্যবস্থার প্রতি আস্থা বাড়াতেও এ সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুন