২৪ সেপ্টেম্বর ২০২৬

আজ এ কে এম ফজলুল কবির চৌধুরীর ৪৯তম মৃত্যুবার্ষিকী

বাংলাধারা ডেস্ক

আজ এবিএম ফজলে করিম চৌধুরী এমপির পিতা, রাজনীতিবিদ ও পার্লামেন্টারিয়ান মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরীর ৪৯তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে রাউজান গহিরা গ্রামে মরহুমের নিজ বাড়িতে সকাল সাড়ে ১০টায় কবরস্থান সংলগ্ন মসজিদে পবিত্র খতমে কুরআন, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে কর্মসূচি গ্রহণ করেছে।

প্রসঙ্গত, এ কে এম ফজলুল কবির চৌধুরী ১৯৭২ সালের ৯ সেপ্টেম্বর ৫৬ বছর বয়সে ঢাকাস্থ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি সাবেক পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলের নেতা এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

১৯১৭ সালের ১ নভেম্বর রাউজান থানার গহিরা গ্রামের খান বাহাদুর আবদুল জব্বার চৌধুরী ও মাতৃকুল মধ্যযুগীয় মুসলিম মহিলা কবি রহিমন্নেসার পৌত্রী বেগম ফাতেমা খাতুন চৌধুরানীর ঔরসে তিনি জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম পোর্ট ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট, মেরিন অ্যান্ড মার্কেন্টাইল অ্যাকাডেমির গভর্নর ও চট্টগ্রাম ডিস্ট্রিক কাউন্সিলের কাউন্সিলর ছিলেন।

এছাড়া তিনি রাউজান গহিরা শান্তির দ্বীপ ও রাউজান কলেজের প্রতিষ্ঠাতা। সক্রিয় রাজনীতি ছাড়াও বহু জনহিতকর কাজ ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন