৩ মে ২০২৬

আনোয়ারায় পুলিশের অভিযানে “ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সৈকত দত্ত গ্রেফতার”

আনোয়ারায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম সক্রিয় রাখার অভিযোগে সৈকত দত্ত নামের এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ মে) বিকালে উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত সৈকত দত্ত উপজেলার কৈনপুরা গ্রামের মৃত নেপাল দত্তের পুত্র। সে চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছে।

জানা যায়, গত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। হঠাৎ করে কয়েক মাস ধরে এলাকায় ফিরে এসে আওয়ামী লীগ সংগঠনের বিভিন্ন কার্যক্রম সক্রিয় করেন। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় মাদক কারবার, চেক প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তার মাদক কারবারের সঙ্গে জড়িয়ে পড়ে এলাকার কিশোররা। আওয়ামী লীগের আমলে তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়ে সাধারণ মানুষ।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, আটককৃত সৈকত দত্তের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সক্রিয় রাখার অভিযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ