২৪ সেপ্টেম্বর ২০২৬

ইপিজেডে স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু, সাগর পাড় থেকে লাশ উদ্ধার

বাংলাধারা প্রতিবেদন »

নিখোঁজের পরের দিন নগরীর ইপিজেড থানার আকমল আলী বেড়িবাঁধের সাগর পাড় থেকে স্কুলছাত্র রাজকুমার (১০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ইপিজেডের মাদ্রাজি শাহপাড়া এলাকা থেকে সে নিখোঁজ হয়। পরের দিন বুধবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় শাহ আলম নামে এক ব্যক্তি লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। তবে রাজকুমারকে কেউ হত্যা করেছে কিনা বা তার মৃত্যু কিভাবে হয়েছে তা বলতে পারছে না পুলিশ ও তার পরিবার।

রাজকুমারের মা রুপা দাশ জানান, সে স্থানীয় কাটাখালী আলী শাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র। মঙ্গলবার সকালে বাসার বাজার আনতে গিয়ে সে নিখোঁজ হয়। শুনেছি ৩টি ছেলে আমার ছেলেকে ঢেকে নিয়ে যায়। এর পর সম্ভাব্যস্থানে খুঁজে তার সন্ধ্যান না পেয়ে মঙ্গলবারে ইপিজেড থানায় একটি সাধারণ জিডি করা হয়। (জিডি নং-৩৭৪/২১ )

ইপিজেড থানার ডিউটিরত এএসআই রানা জানান, গতকাল ৮সেপ্টেম্বর মধ্যরাতে শাহ আলম নামে এক ব্যক্তি লাশ দেখে ইপিজেড থানার খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

তদন্ত অফিসার এ.এসআই রানা আরো বলেন, শিশুটিকে হত্যা করা হয়েছে না খালের পানিতে ডুবে মারা গেছে তা ময়না তদন্তের পরে জানা যাবে।

রাজকুমারের বাবা পলাশ দাশ বলেন, আমি আমার ছেলের পোস্ট মর্টেম করতে চাই না। আমি জানি না কে বা কারা আমার ছেলেকে হত্যা করেছে। কারো সাথে আমার কোন শক্রুতা নেই। আমি ভগবানের কাছ বিচার চাই। প্রশাসন যে বিচার করবে আমি মেনে নেব।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন